ডেল এন৫৪৪৭ নোটবুক বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল এন৫৪৪৭ নোটবুক
ডেল এন৫৪৪৭ নোটবুক

রুপালি রঙের হালকা-পাতলা নোটবুক ডেল ইন্সপায়রন এন৫৪৪৭ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণন ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
ইনটেলের কোর আই থ্রি প্রসেসর রয়েছে ডেলের এ নোটবুকটিতে। এর ক্লক স্পিড ১.৯ গিগাহার্টজ। এতে আছে ৪জিবি র‌্যাম ও ৮জিবি ক্যাশসহ ৫০০জিবি হাইব্রিড হার্ডডিস্ক এবং ইনটেলের গ্রাফিকস কার্ড। ১৪ ইঞ্চি পর্দার এ নোটবুকে রয়েছে এইচডি ভিডিও কল সুবিধার ওয়েবক্যাম।
ডেলের এই নোটবুক ৪১ হাজার টাকায় বিক্রি করছে কম্পিউটার সোর্স। নোটবুক কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।