ডেল ডিলারদের মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘ডেল ডিলার মতবিনিময় সভা ২০১০’। বাংলাদেশে ডেল পণ্যের পরিবেশক কম্পিউটার সোর্স লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে সারা দেশ থেকে বিপুলসংখ্যক ডেল ব্র্যান্ডের বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ, ডেলের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিপণন ব্যবস্থাপক কৃত্তাউইথ, বিক্রয় পরিচালক এ ইউ খান। এ ছাড়া সভায় কম্পিউটার সোর্সের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ডেলের নতুন প্রযুক্তি নতুন পণ্য নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিক্রয় ও বিপণন কৌশল সম্পর্কেও জানানো হয় ডিলারদের। —বিজ্ঞপ্তি