ডেল নোটবুক কিনলে পতাকা উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলের নোটবুক
ডেলের নোটবুক

ডেলের যেকোনো মডেলের নোটবুক কিনলেই বিশ্বকাপে অংশ নেওয়া আপনার প্রিয় ফুটবল দলের পতাকা উপহার পাবেন। জার্মানি, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার মধ্য থেকে বেছে নিতে পারবেন প্রিয় দলের পতাকা।
বিশ্বকাপ উপলক্ষে ডেল নোটবুকের সঙ্গে পতাকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
এক বিজ্ঞপ্তিতে কম্পিউটার সোর্স জানিয়েছে, ‘ব্রাজিল বিশ্বকাপ ২০১৪’ চলাকালে দেশের তথ্য-প্রযুক্তি পণ্য বিক্রির মার্কেটগুলো কম্পিউটার সোর্স পরিবেশিত ডেলের যে কোনো মডেলের নোটবুক কিনলেই পতাকা উপহার পাবেন ক্রেতা।