ডেল ল্যাটিচিউড সিরিজের নতুন ল্যাপটপ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলের ল্যাটিচিউড সিরিজের ই৭৪৭০ মডেলের ল্যাপটপ
ডেলের ল্যাটিচিউড সিরিজের ই৭৪৭০ মডেলের ল্যাপটপ

বাজারে এসেছে ডেল ব্রান্ডের ল্যাটিচিউড সিরিজের ই৭৪৭০ মডেলের কোর আই সেভেন ল্যাপটপ। ইনটেল কোর আই সেভেন আই সেভেন ৬৬৫০ ইউ মডেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসরযুক্ত এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরফোর র‍্যাম (২১৩৩ মেগাহার্জ), ৫১২ গিগাবাইট এসএসডি, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ ও ৫৪০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড।

দেশের বাজারে ডেল ল্যাপটপের বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস সূত্রে জানা গেছে, ল্যাপটপের দাম এক লাখ ২৫ হাজার টাকা। ল্যাপটপে তিন বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তি।