ডেল ল্যাপটপ প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তিপ্রেমীদের জন্য গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড গতকাল সোমবার থেকে আট দিনব্যাপী ঢাকার বিসিএস এবং ইসিএস কম্পিউটার সিটিতে একযোগে আয়োজন করেছে ‘ডেল ল্যাপটপ ফ্যাস্টিভাল’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে থাকছে ডেলের ইন্সপাইরন ১৪আর, ইন্সপাইরন ১৫আর, ভোস্ট্রো ৩৪৫০, এক্সপিএস এল৫০২এক্স প্রভৃতি মডেলের ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোর আই৩, কোর আই৫ এবং কোর আই ৭ প্রসেসরের অত্যাধুনিক এবং আকর্ষণীয় ফিচারের ল্যাপটপ। প্রদর্শনী উপলক্ষে প্রতিটি ডেল ল্যাপটপ ক্রয়ে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় ডেল টি-শার্ট। সুযোগটি বিসিএস এবং ইসিএস কম্পিউটার সিটিতে ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। —বিজ্ঞপ্তি