ডেল ল্যাপটপে দুই বছরের ওয়ারেন্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল ল্যাপটপে দুই বছরের ওয়ারেন্টি বা বিক্রয়োত্তর সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ডেল পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মডেলের ডেল ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে তারা।
ইন্সপায়রন ১৫ (৩৫৪২) মডেলের এই ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আই থ্রি ৪০০৫ ইউ প্রসেসর, ৪ জিবি ডিডিআর থ্রি র্যাম, এক টেরাবাইট হার্ডড্রাইভ, ইনটেল ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ডিভিডি রাইটার এবং ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে। ২.২৯ কেজি ওজনের এই ল্যাপটপটির দাম ৩২ হাজার ৫০০ টাকা।