ডেলের উইন্ডোজনির্ভর আলট্রাবুকের স্ক্রিন ঘুরবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্লিনে অনুষ্ঠিত আইএফএ সম্মেলন উপলক্ষে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল ‘এক্সপিএস ডুয়ো ১২’ নামের নতুন একটি আলট্রাবুকের ঘোষণা দিয়েছে যার স্ক্রিন ঘুরিয়ে ট্যাবলেট বা ল্যাপটপ যেকোনো ভাবেই ব্যবহার করা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।৩০ আগস্ট হাই ডেফিনেশন (এইচডি) টাচস্ক্রিনের পাতলা ধাতব কাঠামোর এ আলট্রাবুকটির ঘোষণা দিয়েছে ডেল।ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ আলট্রাবুকটিতে নোটবুক বা ট্যাবলেট যেকোনো ভাবেই উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধা থাকবে। এই আলট্রাবুকটি ইন্সপায়রন ডুয়োর চেয়েও যথেষ্ট শক্তিশালী হবে। উল্লেখ্য, ডেলের ইন্সপায়রন ডুয়োতে রয়েছে ডুয়াল কোর অ্যাটম প্রসেসর।নতুন এ পণ্যটি বাজারে আনার তারিখ ও দাম এখনও ঠিক করেনি ডেল।