ডেলের টাচ প্রযুক্তির ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাচ বা স্পর্শ করেও ল্যাপটপ চালানো যায়। সম্প্রতি বাজারে এসেছে ডেলের ইন্সপায়রন ১৪আর (৫৪২১) মডেলের টাচ প্রযুক্তির ল্যাপটপ। ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই ফাইভ ৩৩৩৭ইউ প্রসেসর-নির্ভর ল্যাপটপটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক সুবিধা।
১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লের ল্যাপটপটিতে আরও রয়েছে ডিভিডি ড্রাইভ, এইচডি ওয়েবক্যাম, ল্যান, ব্লুটুথ ৪.০ সুবিধা। ডেল এর অরিজিনাল ক্যারি কেস সহ ল্যাপটপটির দাম ৭০ হাজার টাকা। ল্যাপটপটিতে ১ বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।