ডেলের দুটি পাতলা নোটবুক এখন বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল ব্র্যান্ডের দুটি মডেলের পাতলা নোটবুক এখন বাজারে। ডেল ইনসপায়রন ১৪ জেড সিরিজের নোটবুকটির দুটি মডেলের একটিতে রয়েছে দ্বিতীয় প্রজন্মের ইনটেল কোর আই থ্রি (২.৩০ গিগাহার্টজ) প্রসেসর আর অন্যটিতে রয়েছে টার্বো বুস্ট প্রযুক্তির কোর আই ফাইভ সিরিজের ২.৫০ গিগাহার্টজ প্রসেসর। নোটবুক দুটিতেই তথ্য রাখার জন্য রয়েছে ৫০০ গিগাবাইটের হার্ডডিস্ক, ৪ গিগাবাইট র্যাম ও ইনটেলের তৈরি এইচডি গ্রাফিক্স।লাল ও কালো দুইটি ভিন্ন রঙের ১৪ ইঞ্চি মাপের স্ক্রিন বা পর্দার এ নোটবুক দুটিতেই রয়েছে ইউএসবি ৩.০ পোর্ট, ব্লুটুথ, ওয়েব ক্যাম ও এইচডিএমআই ভিডিও আউটপুট। এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাসহ ১.৯ কেজি ওজনের এ নোটবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। কোরআইথ্রি প্রসেসরের নোটবুকটির দাম ৫৬ হাজার ৫০০ টাকা ও কোর আই ফাইভ প্রসেসর-চালিত নোটবুকটির দাম ৬৩ হাজার টাকা।