ডেলের নতুন নোটবুক বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল ‘ইন্সপায়রন৭৪৩৭’
ডেল ‘ইন্সপায়রন৭৪৩৭’

নতুন বছরে বাজারে এসেছে ডেলের ‘ইন্সপায়রন৭৪৩৭’ মডেলের একটি নোটবুক। হালকা-পাতলা এ নোটবুকটিকে বলা হয় ‘স্টাইলিশ’ ল্যাপটপ। চতুর্থ প্রজন্মের কোরআইথ্রি প্রসেসরের নোটবুকটিতে আছে চার জিবি ডিডিআর থ্রি র্যাম, ৫০০জিবি সাটা হার্ডডিস্ক ও ইনটেল এইচডি গ্রাফিক্স ৪৪০০।
৫৬ হাজার ১০০ টাকা মূল্যের এই নোটবুকটি দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।
বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, ১৪ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত রূপালী রঙের ধাতব অবকাঠামোর নোটবুকটিতে অন্ধকারেও এর ইলুমিনেটেড কি-বোর্ডে স্বাচ্ছন্দ্যে টাইপ করতে পারবেন ব্যবহারকারী।
নোটবুকটিতে ব্যবহার করা যাবে মুক্ত অপারেটিং সিস্টেম উবন্তু লিনাক্স ১২.০৪ এসপি১। এ নোটবুকটি যে কোনো অপারেটিং সিস্টেম বা ওএসকেই সমর্থন করবে। নোটবুক কিনলে এক বছরের যন্ত্রাংশ সেবা ছাড়াও এর সঙ্গে অরিজিনাল ক্যারিকেস দেওয়া হবে বলেই জানিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠানটি।