ডেলের নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল ভস্ট্রো ৫৪৬০ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে ডেল বাংলাদেশ। গতকাল শনিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ ল্যাপটপ বাজারে আসার ঘোষণা দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ল্যাপটপের নানা বিষয় তুলে ধরেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর, ডেল বাংলাদেশের বিপণন প্রধান শায়লা পারভিনসহ অনেতে।

স্ন্নিক ও ব্রাশড অ্যালুমিনিয়ামের তৈরি ডেলের নতুন প্রজন্মের আল্ট্রা থিন ও লাইট ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি ও ফাইভ প্রসেসর, ১৪ ইঞ্চি এইচডি পর্দা, বিল্ট ইন সাব উফার ইত্যাদি। ১৮.৩ মিমি পাতলা ও ১.৫ কেজি ওজনের ল্যাপটপটির দাম ৫৩ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে

তথ্যপ্রযুক্তি উত্সব

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাবিপ্রবি) দুই দিনের তথ্যপ্রযুক্তি উত্সব শেষ হয়েছে গত বৃহস্পতিবার।   উত্সবের দুই দিনে ছিল সাইবার গেম প্রতিযোগিতা, আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শন মেলা, প্রকল্প প্রদর্শন ইত্যাদি। গেমিং প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি দল অংশ নেয়। এর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাইপার দল, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের এসডব্লিউবি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফ্রিডম ৭১ দল। দুই দিনের উত্সবের প্রথম দিনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও মাবিপ্রবি ওএসএনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ফ্রিল্যান্সিং সম্মেলন। এতে উপস্থিত ছিলেন বেসিসের বর্ষসেরা ফ্রিল্যান্সার এনায়েত হোসেন, শাওন ভূঁইয়া, ইল্যান্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান, ওডেস্কের বাংলাদেশ দূত মাহমুদ হাসান, ডেভসটিমের প্রধান পরিচালন কর্মকর্তা নাসির উদ্দিনসহ অনেকে।

—নিজস্ব প্রতিবেদক