ডেলের নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল ভস্ট্রো ৫৪৬০ মডেলের নতুন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে ডেল বাংলাদেশ। গতকাল শনিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ ল্যাপটপ বাজারে আসার ঘোষণা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ল্যাপটপের নানা বিষয় তুলে ধরেন ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টেল বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর, ডেল বাংলাদেশের বিপণন প্রধান শায়লা পারভিনসহ অনেতে।স্ন্নিক ও ব্রাশড অ্যালুমিনিয়ামের তৈরি ডেলের নতুন প্রজন্মের আল্ট্রা থিন ও লাইট ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি ও ফাইভ প্রসেসর, ১৪ ইঞ্চি এইচডি পর্দা, বিল্ট ইন সাব উফার ইত্যাদি। ১৮.৩ মিমি পাতলা ও ১.৫ কেজি ওজনের ল্যাপটপটির দাম ৫৩ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি