ডেলের নতুন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল ইন্সপায়রন এন৩৪৪২
ডেল ইন্সপায়রন এন৩৪৪২

সব ধরনের কম্পিউটিংয়ের কাজের পাশাপাশি বিনোদনের জন্য ব্যবহার উপযোগী একটি ল্যাপটপ এনেছে কম্পিউটার সোর্স। দেশের বাজারে আসা চতুর্থ প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর নির্ভর ডেল ব্র্যান্ডের ল্যাপটপটির মডেল— ইন্সপায়রন এন৩৪৪২।
এক টেরাবাইট তথ্য ধারণক্ষমতার এ ল্যাপটপে রয়েছে ৪জিবি ডিডিআর থ্রি র্যাম। দাপ্তরিক বা পেশাদার কাজের জন্য বিশেষভাবে উপযোগী এই ল্যাপটপ। কম্পিউটার সোর্সের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
১৪ ইঞ্চি প্রশস্ত পর্দার এ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইনটেল ৪৪০০ এইচডি গ্রাফিকস। এতে ভিডিও কল করার জন্য আছে নেটিভ এইচডি এক মেগাপিক্সেল ওয়েবক্যাম ও ডিজিটাল মাইক্রোফোন। ল্যাপটপ কিনলে ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে প্রতিষ্ঠানটি। ল্যাপটপটির দাম ৪৬ হাজার টাকা।