ডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল সাদা রঙের নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ইন্সপায়রন ১৪১০ মডেলের এ কম্পিউটারে আছে ১৪ দশমিক ১ ইঞ্চি হাইডেফিনেশন মনিটর। এতে আছে ২ গিগাহার্টজ গতির পেন্টিয়াম কোর টু ডুয়ো টি৬৪০০ প্রসেসর। ল্যাপটপটিতে ২ গিগাবাইট র্যাম ও ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক আছে। এটি চলে উন্ডোজ ভিস্তা হোম বেসিকে। দাম ৪৮ হাজার টাকা। —নিজস্ব প্রতিবেদক