ডেলের নতুন ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার সোর্স বাজারে এনেছে ডেলের ভস্ট্রো সিরিজের নতুন ল্যাপটপ কম্পিউটার। ভস্ট্রো ১২০০ এন মডেলের এ কম্পিউটার অফিসে ব্যবহূত ডেস্কটপ কম্পিউটারের বিকল্প হিসেবে কাজ করতে পারে। এতে আছে ১২.১ ইঞ্চির মনিটর, ১.৮ গিগাহার্টজ গতির কোর টু ডুয়ো প্রসেসর, ২ গিগাবাইট র্যাম এবং ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক, ৮এক্স ডিভিডি রাইটার ইত্যাদি। নিরাপত্তার জন্য রয়েছে আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি। এতে ওয়েব ক্যামেরা, ইথারনেট ল্যান, ওয়াইফাই, কার্ড রিডার ইত্যাদি রয়েছে। এর দাম ৫৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি