ডেলের পরিবেশক হলো কম্পিউটার সার্ভিসেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেলের পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হলো প্রযুক্তি সরবরাহ ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সার্ভিসেস লিমিটেড। ডেল বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সেবা আরও গতিশীল করতে ডেল সহযোগী প্রোগ্রামের অংশ হিসেবে কম্পিউটার সার্ভিসেস লিমিটেডকে তাদের অন্যতম অংশীদার হিসেবে ঘোষণা করেছে। গত মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর মাধ্যমে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড ‘ডেল সলিউশন অ্যান্ড রিসোর্সেস’সহ ডেল ট্রেনিং অ্যান্ড এনাবেলমেন্টের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ‘ডেল সমাধান’ প্রদান করতে পারবে। সংবাদ সম্মেলনে কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামলুক সাবির আহমেদ বলেন, ‘ডেলের সঙ্গে আমাদের এ অংশীদারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সমস্যার সঠিক সমাধান প্রদানে আরও শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে।’ দক্ষিণ এশিয়া ডেল গ্লোবালের এন্টারপ্রাইজ-প্রধান অ্যান্ডি সিম বলেন, ‘কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে আমরা বাংলাদেশে ডেলের সর্বশেষ সহজলভ্য এবং উন্নত উদ্ভাবনগুলো খুব সহজেই পৌঁছে দিতে পারব।’ সংবাদ সম্মেলনে ডেল বাংলাদেশের মহাব্যবস্থাপক মীর সাদাত আলী বলেন, ‘বাংলাদেশের বাজারে ডেল প্যান সিস্টেম, ইএমসি স্টোরেজের মতো বিভিন্ন উচ্চগতিসম্পন্ন পণ্য বিস্তারে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড আমাদের সঙ্গে কাজ করবে।’ সম্মেলনে ডেল ও কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —মোছাব্বের হোসেন