ডেলের পুরস্কার পেল আরএম সিস্টেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলের ‘মোস্ট ভ্যালুয়েবল পার্টনার ২০১১’ পুরস্কার পেয়েছে আরএম সিস্টেমস লিমিটেড। এ উপলক্ষে রাজধানীর একটি রেস্তোরাঁয় পরিবেশক সম্মেলনের আয়োজন করা হয়। সারা দেশ থেকে শতাধিক পরিবেশক এতে উপস্থিত ছিলেন। আরএম সিস্টেমসের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আশফাক, মহাব্যবস্থাপক মাহতাব উদ্দিন আহমেদ এবং ডেল বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। আলী আশফাক এই সম্মান অর্জনের জন্য সব পরিবেশকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । —বিজ্ঞপ্তি