ডেলের পুরস্কার পেল কম্পিউটার সোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে উল্লেখযোগ্য অবদান রাখায় কম্পিউটার নির্মাতা ডেলের কাছ থেকে ‘বেস্ট পারফরমার’ সম্মাননা পেয়েছে কম্পিউটার সোর্স। ‘বেস্ট কনজ্যুমার’ বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। গত ২৯ এপ্রিল রাতে রাজধানীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ডেল অ্যাপরিসিয়েশন নাইট’ অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফের হাতে এই পুরস্কার তুলে দেন ডেলের ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাজার উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সালেহ এম হাজি মুন্সি। এ সময় ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির উপস্থিত ছিলেন। মাহফুজুল আরিফ বলেন, ‘এই সম্মাননা আমাদের আগামীতে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।’
—বিজ্ঞপ্তি