ডেলের বিজনেস পিসি বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলের অপটিপ্লেক্স ৩০১০ এমটি মডেলের ডেক্সটপ কম্পিউটার।
ডেলের অপটিপ্লেক্স ৩০১০ এমটি মডেলের ডেক্সটপ কম্পিউটার।

সম্প্রতি বাজারে এসেছে ডেল ব্র্যান্ডের অপটিপ্লেক্স ৩০১০ এমটি মডেলের ডেক্সটপ কম্পিউটার। এই কম্পিউটারটিকে ডেল কর্তৃপক্ষ বিজনেস পিসি বা ব্র্যান্ড পিসি বলে। ব্যবসা বা কাজের ক্ষেত্রে ভালো পারফরমেন্সের কারণে একে এই নামে ডাকে ডেল কর্তৃপক্ষ।
ইনটেলের কোর আই ৩ প্রসেসরনির্ভর এ ডেস্কটপটিতে রয়েছে চার গিগাবাইট র্যাম, ইনটেল ৬১ চিপসেট মাদারবোর্ড ও ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক সুবিধা ডেস্কটপটিতে থাকছে ১৮.৫ ইঞ্চি মাপের এলইডি মনিটর, ডিভিডি রাইটার, ইউএসবি কিবোর্ড ও ইউএসবি মাউস।
দেশের বাজারে ডেলের অপটিপ্লেক্স ৩০১০ এমটি ডেক্সটপ বাজারজাত করতে স্মার্ট টেকনোলজিস। এই ডেস্কটপটি কিনলে বিপণনকারী প্রতিষ্ঠান তিন বছরের বিক্রয়োত্তর সুবিধা দেবে। ডেস্কটপ পিসিটির দাম ৩৯ হাজার ৫০০ টাকা।