ডেলের রাজস্ব লক্ষ্যমাত্রা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল ইনকরপোরেশন ২০১২ সালের রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে। সাম্প্রতিক সময়ে কম্পিউটার ও প্রযুক্তি ক্ষেত্রে বাজার মন্দা হওয়ার কারণে ডেল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।ডেল ইনকরপোরেশন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ব্যক্তিগত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি আগামী বছরের জন্য প্রাক্কলিত রাজস্ব লক্ষ্যমাত্রা প্রকাশ করে। এতে তারা রাজস্ব লক্ষ্যমাত্রা পাঁচ থেকে নয় শতাংশ না রেখে এক থেকে পাঁচ শতাংশ দেখিয়েছে।এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ডেল যদি এই সময়ে রাজস্ব ও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমিয়ে নিয়ে আসে, তাহলে তা এইচপির মতো প্রতিষ্ঠানের জন্যও অশনি সংকেত। কারণ, এ বাজারে ডেলের চেয়ে অনেক উন্নতমানের ও রকমারি ধরনের প্রযুক্তিপণ্য উৎপাদন করে থাকে এইচপি। সে ক্ষেত্রে এইচপির প্রবৃদ্ধি ও রাজস্ব লক্ষ্যমাত্রাও হুমকির মুখে পড়তে পারে। সবশেষ কয়েকটি প্রান্তিকে এইচপির ব্যবসাও আশানুরূপ নয়।রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়ার ব্যাপারে ডেলের প্রধান অর্থ কর্মকর্তা ব্রায়ান গ্ল্যাডেন বলেন, ‘এ মুহূর্তে প্রযুক্তির ব্যবসা কিছুটা অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে।’ এদিকে প্রযুক্তিপণ্যের চাহিদা কমে যাওয়ার ফলে ডেল ছাড়াও অন্য কয়েকটি প্রতিষ্ঠানও তাদের রাজস্ব লক্ষ্যমাত্রা কমিয়েছে বলে জানা গেছে। ওয়েবসাইট।