ডেলের ল্যাপটপে স্পিকার ফ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেলের ৩৪৪২ মডেলের ল্যাপটপ
ডেলের ৩৪৪২ মডেলের ল্যাপটপ

ডেল ল্যাপটপে শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। এই অফারের আওতায় ডেলের ৩৪৪২ মডেলের ল্যাপটপ কিনলেই উপহার হিসেবে পাওয়া যাবে একজোড়া স্পিকার।
ডেলের ৩৪৪২ মডেলের ল্যাপটপে রয়েছে ইনটেল সেলেরন সি২৯৫৭ মডেলের প্রসেসর, ২ জিবি ডিডিআরথ্রি র‍্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ব্লুটুথ সহ অন্যান্য সুবিধা।
বিপণনকারী প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, ল্যাপটপটিতে ৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। ল্যাপটপ কিনলে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।
ডেলের এই ল্যাপটপের দাম ২৪ হাজার ৯৯০ টাকা।