ডেলের সেরা বাণিজ্যিক অংশীদার স্মার্ট টেকনোলজিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বাজারে কম্পিউটার নির্মাতা ডেলের সেরা বাণিজ্যিক অংশীদারের স্বীকৃতি পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। গত ২৯ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডেল অ্যাপ্রিসিয়েশন নাইট অনুষ্ঠানে স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের হাতে স্বীকৃতির এ স্মারক তুলে দেন ডেল ইন্দোনেশিয়া ও দক্ষিণ এশিয়া অঞ্চলের বাজার উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সালেহ এম হাজি মুন্সি এবং ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির। —বিজ্ঞপ্তি