ডেলের ২৪টি নতুন প্রযুক্তি পণ্য
প্রযুক্তি পণ্য নির্মাতা ডেল বাংলাদেশের বাজারে নতুন ২৪টি প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ কম্পিউটার এবং ওয়ার্কস্টেশন। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন নানা ধরনের প্রযুক্তি পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন ডেল দক্ষিণ এশিয়া ও ইন্দোনেশিয়ার আঞ্চলিক মহাব্যবস্থাপক আন্দ্রিয়াস দিয়ান্তোরা। তিনি বলেন, ডেল সব সময় বিশ্বমানের পণ্য তৈরি করে আসছে। প্রতিষ্ঠান যে দেশেরই হোক, তাদের কাজ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের বাজারে ডেলের নতুন পণ্যগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলেন ডেল দক্ষিণ এশিয়া ও ইন্দোনেশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক জনি ডারমাওন। তিনি জানান, বিভিন্ন শ্রেণীর মানুষের কথা চিন্তা করে ডেল বাংলাদেশে নতুন নতুন প্রযুক্তি পণ্য সরবারহ করছে। সংবাদ সম্মেলনে ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মীর সাদাত আলী বক্তৃতা করেন।ডেলের নতুন ২৪টি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো: ডেল ল্যাটিচিউড ই-সিরিজের ৫৪২০, ৫৫২০, ৬২২০, ৬৩২০, ৬৪২০, ৬৫২০ ও ৬৪২০ মডেলের ল্যাপটপ ও ডেল অপটিপ্লেক্স সিরিজের ৯৯০, ৭৯০ ও ৩৯০ মডেলের ডেস্কটপ কম্পিউটার। এ ছাড়া আছেডেস্কটপ কম্পিউটারসহ আরও কিছু পণ্য।—নিজস্ব প্রতিবেদক