ডেসপারেটলি সিকিং রস+আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইদানীং ফেসবুকে ‘ডেসপারেটলি সিকিং ঢাকা’ নামের কতগুলো গ্রুপ খোলা হয়েছে। এই গ্রুপগুলোকে এককথায় ‘সবজান্তা’ গ্রুপ বলা যায়। কী জানতে চান আপনি—সব উত্তর মিলবে এসব গ্রুপে। তবে মাঝেমধ্যে এমন প্রশ্নও এখানে করা হয়, যা শুনলে এলিয়েনরা জীবনেও পৃথিবী নামের এই গ্রহে ঢুঁ মারার সাহস পাবে না। সেসব প্রশ্নই আমাদের লেখার প্রেরণা। লেখা: মোস্তফা মনোয়ার
নুরা পাগলা: কেউ কি বলতে পারেন ঢাকা থেকে পাবনায় কী করে যাওয়া যায়? থ্যাঙ্কস ইন অ্যাডভান্স।|
100 likes, 50 comments
কমেন্ট
জগা পাগলা: ভাই, এত দিন পরে তাইলে তোর আমারে মনে পড়ল? তাড়াতাড়ি আইয়া পড়।
জুক্কা পাগলা: লুঙ্গিটা ধইরা একটা ফাল দে, আমি এইহানে আছি। তোরে ক্যাচ ধরবাম।
ঢিলা পাগলা: ফলোয়িং...
load more comments...
ব্যাচেলর মোখলেস: কীভাবে ডিম ভাজি করতে হয়, বলতে পারেন, ফ্রেন্ডস? থ্যাঙ্কস ইন অ্যাডভান্স।

33 likes, 56 comments

কমেন্ট
সুইট পিয়া: আপনি ইউটিউবে ‘হাউ টু ভাজি অ্যা ডিম’ লিখে সার্চ করুন, পেয়ে যাবেন।
অ্যাঞ্জেল তুলি: ডিম ভাজি করতে আপনার ইউটিউব দেখা লাগবে না, আপনি ফ্রাইপ্যানে তেল দিয়ে ডিম ফাটিয়ে ছেড়ে দিন, হয়ে যাবে।
সুইট পিয়া: ওটা খুবই নিম্নমানের ডিম ভাজি হবে। আপনি ইউটিউবে দেখেন।
অ্যাঞ্জেল তুলি: @সুইট পিয়া, ফাজলামো করেন আপনি আমার সাথে? ভালো ডিম ভাজি, খারাপ ডিম বোঝেন?
সুইট পিয়া: হ্যাঁ, আপনি তো বোঝেন কেবল ঘোড়ার ডিম।
ব্যাচেলর মোখলেস: থাক ভাই, আমার ডিম ভাজি খাওয়া লাগবে না, আপনারা অফ যান।
load more comments...

স্মার্টবয় নাফিজ: আচ্ছা, কেউ কি বলতে পারেন, জব্বার ভাইয়ের চাপের দোকানটা কোথায়? আমার বাজেট দুই হাজার টাকা, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাব। কোথায় গেলে ভালো হয়? থ্যাঙ্কস ইন অ্যাডভান্স।
150 likes, 69 comments

কমেন্ট
ড্রিমবয় কুদ্দুস: আপনি গুলিস্তান থেকে এক হাজার হাত উত্তরে গিয়ে পাঁচ শ হাত দক্ষিণে যাবেন। সেখান থেকে আবার তিন শ হাত পুবে গেলে একটা বটগাছ পাবেন, বটগাছের সাড়ে তিন শ হাত উত্তরে
একটা জারুলগাছ আছে...তারপর ভুলে গেছি।
load more comments...

রকস্টার বেলায়েত: ইয়ো ফ্রেন্ডস, কেউ কি বলতে পারেন, ঢাকার কোথায় ভালো গিটার পেতে পারি আমি? আর কোথায় ভালো গিটার শেখা যায়?
50 likes, 40 comments

কমেন্ট
গিটারিস্ট মফিজ: গিটার ভালো পাবেন যেকোনো ভালো গিটারের দোকানে। তবে গিটার কেনার আগে দেখে নেবেন সেটা গিটার কি না। একবার গিটার কিনতে গিয়েছিলাম, আমাকে বাঁশি ধরিয়ে দিয়েছিল। আমি সেটা গিটার ভেবে নিয়েও এসেছিলাম। পরে অবশ্য সেটা
পাল্টে একটা ভালো একতারের গিটার কিনেছিলাম।
আউলা বাউল: @মফিজ ভাই, আমার মনে হয় আপনাকে একতারা ধরায় দিছে।
কিউট জ্যোতি: ওএমজি! বেলায়েত ভাই, আপনি গিটার শিখবেন?
হাউ কিউট! আমাকে কিন্তু অবশ্যই গিটার বাজানো শেখাবেন।
প্লিজ প্লিজ প্লিইইইইইজ!
load more comments...