ডেসল্ট সিস্টেমসের পরিবেশক হলো গ্লোবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সভিত্তিক থ্রিডি ডিজাইন করার সফটওয়্যার প্রস্তুতকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেসল্ট সিস্টেমসের পরিবেশক হয়েছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ডেসল্ট মূলত ত্রিমাত্রিক ডিজাইন করার সফটওয়্যার, থ্রিডি ডিজিটাল প্রতিলিপি এবং পণ্যের লাইফ সাইকেল ম্যানেজমেন্ট (পিএলএম) সমাধানদাতা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের পরিবেশক হয়ে গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে সফটওয়্যার খাতে আমদানিকারক হিসেবে যাত্রা শুরু করল। এ ব্যাপারে গ্লোবালের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্ বলেন, এটি ব্যবসাপ্রতিষ্ঠানে বিশ্বের সেরা নকশা তৈরির সমাধান দিতে সহায়তা করবে।

বর্তমানে সিএটিআইএ, সলিডওয়ার্কস, সিমুলিয়া, ডেলমিয়া ইত্যাদি সফটওয়্যারের বাণিজ্যিক এবং শিক্ষা বা গবেষণামূলক লাইসেন্স সংস্করণ বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সফটওয়্যারের দাম আট লাখ থকে ৫০ লাখ টাকার মধ্যে।

—বিজ্ঞপ্তি