ডেস্কটপ কম্পিউটারের জন্য ইনটেলের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল ডেস্কটপ কম্পিউটারের উন্নয়নের জন্য একটি কর্মসূচি হাতে নিয়েছে। ক্ষুদ্র এই কর্মসূচির আওতায় কম্পিউটার ব্যবহারকারীদের একটি কার্ড সরবরাহ করা হবে, যা ওয়েব থেকে অতিরিক্ত ফিচার আসাকে সহজ করবে। তবে এতে কম্পিউটারের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া এই কার্ড চিপের ক্যাশ মেমোরির আকার বাড়াবে। ইনটেলের মুখপাত্র জর্জ আলফস বলেন, এই কার্ড এখন সীমিতসংখ্যক দোকানে পাওয়া যাচ্ছে। জনপ্রিয়তা পেলে বেশি করে এর উৎপাদন করা হবে। এই কার্ড কম্পিউটার ব্যবহারকারীদের নতুন অপারেটিং সিস্টেম কেনার ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে। তিনি জানান, জি৬৯৫১ প্রসেসর ব্যবহার করা হয়, এমন সব কম্পিউটারে প্রথমে এই কার্ড সংযোজন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কম্পিউটারে এটি ব্যবহার করে দেখা হবে। তবে এও ঠিক, জি৬৯৫১ প্রসেসরও এখন বাজারে খুব একটা পাওয়া যায় না। জর্জ আলফস জানান, যেহেতু এই কার্ড কম্পিউটারের উন্নয়নে ব্যবহার করা হবে, তাই দামটা একটু বেশিই রাখা হচ্ছে। তবে কত দাম রাখা হচ্ছে, তা তিনি উল্লেখ করেননি। ইনটেলের এই ক্ষুদ্র কর্মসূচিতে আরও কয়েকটি দেশ জড়িত। তবে সেসব দেশের নাম ইনটেল প্রকাশ করেনি। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান