ডেস্কটপ-ট্যাবলেট ‘ট্যাপ ২০’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাধারে ডেস্কটপ ও ট্যাবলেট হিসেবে ব্যবহারের সুবিধাযুক্ত ‘ভায়ো ট্যাপ ২০’ নামে উইন্ডোজ৮ অপারেটিং সিস্টেমনির্ভর একটি ডেস্কটপ কম্পিউটারের ঘোষণা দিয়েছে কম্পিউটার নির্মাতা সনি।টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভায়ো ট্যাপ ২০’ নামের অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটারটির স্ট্যান্ডটিকে ভাঁজ করে ট্যাবলেট হিসেবে বা টেবিলটপ কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে। ২০ ইঞ্চি মাপের অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটারটির সঙ্গে রয়েছে তারবিহীন মাউস ও কিবোর্ড ব্যবহারের সুবিধা।হালকা-পাতলা ডেস্কটপ কম্পিউটারকে ট্যাবলেট হিসেবে ব্যবহার করার সুবিধা থাকায় তা সহজেই বহনযোগ্য।ইনটেল কোর আই৫ প্রসেসরযুক্ত এ ডেস্কটপ-ট্যাবলেটটি চলতি মাসেই সাদা ও কালো দুটি রঙে বাজারে আসবে। দাম হবে ৮৮০ ডলার।