ডেস্কটপে হোয়াটসঅ্যাপ

ফেসবুকের হোয়াটসঅ্যাপ-সেবা এবার এল ডেস্কটপে। এখন থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে বার্তা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বার্তা আদান-প্রদান করা যাবে। গত বছর ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে কিনেছিল ফেসবুক। খবর এএফপির।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে,৫০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে তাদের এই সেবাটি ওয়েবসাইট ‘মিরর’ করে দেখাবে এবং এ ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ সুবিধার স্মার্টফোন কাজে প্রয়োজন হবে।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ লিখেছে, ‘আমাদের ওয়েব ক্লায়েন্টরা মূলত আমাদের ফোন সেবার বর্ধিতাংশ। মোবাইল ফোনে বার্তা ও আলাপচারিতা ওয়েব ব্রাউজারে মিরর করা হবে। অর্থাৎ ওয়েব ব্রাউজারের সব আলাপচারিতা ফোনেও চালিয়ে যাওয়া যাবে। ’
আপাতত গুগল ক্রোম ব্রাউজারে এই সুবিধাটি চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যাপল প্ল্যাটফর্মে কিছু সীমাবদ্ধতা থাকায় আইফোন ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও সমস্যা