ডোমারে হয়ে গেল ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা গত সোমবার শেষ হয়েছে৷ রোববার সকালে ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এ ডিজিটাল মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমানসহ অনেকে৷ মেলায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকাির অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়৷
এ মেলায় মূলত তথ্যপ্রযুক্তির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা দেখানো হয়৷ পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তির ব্যবহারও তুলে ধরা হয়৷