ডোনাল্ড ট্রাম্পকে অর্থ দিয়ে বিপাকে থিয়েল
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ১২৫ কোটি ডলার অনুদান দিয়েছেন পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েল। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পেপ্যালের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি, এমনকি বয়কট করার একাধিক আহ্বানও দেখা গেছে। অথচ ২০০২ সালে নিলাম করার ওয়েবসাইট ই-বে কিনে নেওয়ার পর থেকে পেপ্যালের সঙ্গে পিটার থিয়েল যুক্ত নন।
সিলিকন ভ্যালির গোটা কয়েক ট্রাম্প সমর্থকের একজন থিয়েল। এমনকি রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে বক্তব্যও দিয়েছিলেন তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগকারী এই ধনকুবের। সেখানে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পতন সম্পর্কে একমাত্র ডোনাল্ড ট্রাম্পই পরিষ্কার বক্তব্য দেন।
থিয়েল সম্প্রতি আরও একটি বিতর্কের মুখোমুখি হন যখন জানা যায় তিনি গকার মিডিয়ার বিরুদ্ধে হাল্ক হোগানের মামলায় অর্থায়ন করেছিলেন।
মোখলেসুর রহমান, সূত্র: দ্য টেলিগ্রাফ