ডোরেমন ক্যামেরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা ক্যাসিও এবার যুক্ত হচ্ছে ডোরেমনের সঙ্গে। ক্যাসিও ও ডোরেমন মিলে একটি ক্যামেরা বাজারে আনছে। দ্য ভার্জ জানিয়েছে, ক্যাসিওর এ ক্যামেরার মডেলটির নাম হবে ‘ডোরেমন’স বেল এক্স ক্যাসিও এক্সিফিল্ম ইএক্স-জেড৩০০০’। এ ক্যামেরাটি ২০১১ সালে ক্যাসিওর বাজারে ছাড়া ‘ইএক্স-জেড৩০০০’-এর নতুন সংস্করণ। ১৬ মেগাপিক্সেলের এ ক্যামেরা ৮ এক্স পর্যন্ত জুম করা যায়। ক্যাসিও জানিয়েছে, ডোরেমন ক্যামেরার টাচস্ক্রিন ব্যবহার করে ছবির সঙ্গে ডোরেমনের বিভিন্ন চরিত্র যুক্ত করা সম্ভব। ছবির সঙ্গে অ্যানিমেশন যুক্ত করার কাজটি মোবাইলের অ্যাপ্লিকেশন ব্যবহার করেও করা যায়। তবে ক্যাসিওর ভাষ্য, ডোরেমন ক্যামেরায় অভিজ্ঞতা মজার হবে।এ বছরের জুন মাসে জাপানের বাজারে প্রথম আসবে ডোরেমন ক্যামেরা।