ড্যাফাডিলেকারিগরি সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘কন্ট্রোলিং কম্পিউটার থ্রো পাওয়ার জেনারেশন’ শীর্ষক কারিগরি সেমিনার। বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিনুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম মাওলা চৌধুরী, তড়িৎ ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ফয়জুর রহমান, ইইই বিভাগের বিভাগীয় প্রধান এম সামসুল আলমসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে একটি গ্যাস এনজাইন জেনারেটর তৈরির কথা বলা হয়। এই বিষয়গুলো তুলে ধরেন জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী তাকায়ওশি সুজুকি। —বিজ্ঞপ্তি