ড্যাফোডিল কলেজে ডিজিটাল শ্রেণীকক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে (ডিআইসি) ডিজিটাল শ্রেণীকক্ষ সুবিধা চালু হয়েছে। মাই স্মার্টক্লাস নামের প্রক্রিয়ায় শিক্ষাদান-প্রক্রিয়া সহজ ও আনন্দদায়ক হবে। সম্প্রতি এ ডিজিটাল শ্রেণীকক্ষের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান। এ সময়ে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডিআইসির অধ্যক্ষ জামশেদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি