ড্যাফোডিল-জাপান ইনস্টিটিউট অব টেকনোলজির যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল-জাপান ইনস্টিটিউট অব টেকনোলজি (ডিজেআইটি) যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারের বিডিবিএল ভবনের সপ্তম তলায় এর উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা বিজনেস পার্টনারস-জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, পরিচালক রথীন্দ্রনাথ দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।
বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে ও বিনিয়োগে ঢাকায় একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হলো। এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের জাপানসহ আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বাজারে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। ডিজেআইটির পরিচালনা পর্ষদে রয়েছেন গুগলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নরিও মুরাকামি, আইবিএম কনসাল্টিংয়ের সাবেক অংশীদার সেগিও কিজাকি ও মো. সবুর খান।