ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আউটসোর্সিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার প্রকৌশল বিভাগ এবং জবস বিডি ডটকমের যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তানে ‘আউটসোর্সিং: অনলাইনে অর্থ উপার্জন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খবর বিজ্ঞপ্তির। কর্মশালায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান বলেন, বর্তমানে ইন্টারনেটে অর্থ উপার্জন জনপ্রিয়। তবে ক্লিক টু পে, এমএলএমকে আউটসোর্সিং বলে প্রতারণা করা হচ্ছে। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক এস এম মাহাবুবুল হক মজুমদার, সফটওয়্যার প্রকৌশল বিভাগের অধ্যাপক এম ইসমাইল জাবিউল্লাহসহ অনেকে। কর্মশালায় আউটসোর্সিংয়ের নানা বিষয় তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার প্রকৌশল বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান। কর্মশালায় আউটসোর্সিং আয়ের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি আউটসোর্সিংয়ের নামে প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।