ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে (ডিআইইউ) চলছে তথ্যপ্রযুক্তি উৎসব। ‘টেক ফিয়েস্তা-২০১০’ শিরোনামের তিন দিনব্যাপী এ উৎসব শেষ হচ্ছে আজ। গত সোমবার ডিআইইউ মিলনায়তনে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ও ডিআইইউর যৌথ উদ্যোগে এবং ইন্টেলের সহযোগিতায় উৎসবের উদ্বোধন করেন ডিআইইউর উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের পণ্য-ব্যবস্থাপক জাফর আহমেদ, ইন্টেল টেকনোলজি প্রাইভেট লিমিটেডের চ্যানেল প্লাটফর্ম-ব্যবস্থাপক রাঘবীর ম্যাদীয়াস্থা, ইন্টেল ওয়ার্ল্ড প্রোগ্রাম বাংলাদেশের পণ্য-ব্যবস্থাপক আকতার আহমেদ উপস্থিত ছিলেন। উৎসবে নানা আয়োজনের মধ্যে রয়েছে প্রযুক্তিবিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগিতা, এক্সপেরিয়েন্স জোন, প্রযুক্তি পণ্যপ্রদর্শনী, গেমস, আন্তবিভাগীয় পিসি ফুটবল প্রতিযোগিতা ইত্যাদি। এ ছাড়াও ডিআইইউর শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ মূল্যে ল্যাপটপ কেনার সুবিধা। —নিজস্ব প্রতিবেদক