ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে চতুর্থ পর্বের ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুৎফর রহমান এবং পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান। খবর বিজ্ঞপ্তির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এম মিজানুর রহমানসহ অনেকে। অনুষ্ঠানে ৫০০ শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।