ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ‘ক্যাম্পাস রেডিও’ চাুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারনেটভিত্তিক ‘ক্যাম্পাস রেডিও’ চালু হলো শনিবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গীতিকার কবির বকুল, যাত্রীর প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, সংগীতশিল্পী বিপ্লবসহ অনেকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম লুত্ফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতীকী একটি রেডিওর পর্দা উন্মোচনের মাধ্যমে ক্যাম্পাস শিক্ষার্থীদের চাহিদাকে বিবেচনা করেই ক্যাম্পাস রেডিওর অনুষ্ঠানমালা সাজানো হচ্ছে। —বিজ্ঞপ্তি