ড্যাফোডিলে এক হাজার ভোট সংগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (ডিআইইউ) নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় গতকাল বুধবার।এ উপলক্ষে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের সুন্দরবনের পক্ষে এক হাজার ভোট সংগৃহ করা হয়েছে। ডিআইইউ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দিনব্যাপী এ আয়োজনে ভোট দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম, ডিআইইউ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান, সাংবাদিকতা বিভাগের প্রধান সাখাওয়াত আলী খান, রেজিস্ট্রার ফখরে হোসেন, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ ও প্রকৌশল বিভাগের প্রধান গোলাম মাওলা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও ছাত্রছাত্রীরা। www.new7wonders.com ঠিকানার ওয়েবসাইটে সুন্দরবনে ভোট ভোট দেওয়া যাবে। —নুরুন্নবী চৌধুরী