ড্যাফোডিলের শিক্ষার্থীদের জন্য অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সম্মেলনকক্ষে গতকাল সোমবার ‘ডিআইইউ স্মার্ট স্টুডেন্টস’ নামের মুঠোফোন অ্যাপ্লিকেশন (আইওএস ও অ্যান্ড্রয়েড) উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান অ্যাপটির উদ্বোধন করেন।
ডিআইইউর শিক্ষার্থীদের জন্য তৈরি এই মুঠোফোন অ্যাপে একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সব সুবিধা যোগ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষার ফলাফল, আর্থিক লেনদেনের তথ্য, বিজ্ঞপ্তি, ক্লাসের রুটিন, সংবাদপ্রবাহ ও পরীক্ষার সময়সূচি সহজেই জানতে পারবেন। এ ছাড়া আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরাও এই অ্যাপের মাধ্যমে ডিআইইউর যেকোনো শিক্ষার্থীকে সহজেই শনাক্ত করতে পারবেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থী ফেরদৌসুর রহমান সরকার, সাফায়েত হোসেন, ইসরাফিল রহমান, মেহেদি ও সিদ্দিকুর রহমান এ অ্যাপটি তৈরি করেছেন।
বিজ্ঞপ্তি