ড্যাফোডিলের ৬০০ শিক্ষার্থী পেলেন ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬০০ শিক্ষার্থীকে ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নবমবারের মতো বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ করা হলো। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন। এ সময় তিনি ল্যাপটপ ব্যবহার করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এম মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি