অনলাইনে তথ্য সংরক্ষণ করার অনন্য সেবা ড্রপবক্স। www.dropbox.com ঠিকানা থেকে ড্রপবক্স নামিয়ে নিয়ে কম্পিউটারে এবং স্মার্টফোনে ইনস্টল করে নিন। এবার নতুন অ্যাকাউন্ট খুলতে I dont have a Dropbox account নির্বাচন করে Next চাপুন। Create your Dropbox পাতার সব ঘর পূরণ করে I have read and agree-তে টিক দিয়ে Next চাপুন। এরপর Next চেপে পরের পাতায় Install চাপুন। এই ফোল্ডারে কম্পিউটার বা মোবাইলের যে তথ্য রাখবেন, সেটি সিংক্রোনাইজড হয়ে ড্রপবক্সের অ্যাকাউন্টে সংরক্ষণ হবে। ভেরিফাই করার পর www.dropbox.com/login ঠিকানা গিয়ে ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এবার যেকোনো ফোল্ডার বা ফাইলের Modified থেকে শেয়ার আইকন চাপলে নির্দিষ্ট কারও সঙ্গে সেটি ভাগ করার লিঙ্ক পাওয়া যাবে। তথ্য সংরক্ষণের জন্য ড্রপবক্স ২ জিবি জায়গা বিনা মূল্যে দিয়ে থাকে। ড্রপবক্সের নিরাপত্তা বাড়াতে www.dropbox.com/account ঠিকানায় গিয়ে Security ট্যাবে ক্লিক করুন। এখান থেকে Two-step verification-এ Enable চেপে Get Started-এ ক্লিক করুন। অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রদান করে Next চাপুন। Enter your mobile num ঘরে Bangladesh (+880) নির্বাচন করে আপনার মোবাইল নম্বরটি লিখে Next চাপুন। উল্লিখিত মোবাইলে সংকেতসহ মেসেজ আসবে। এবার সংকেতটি পরের ঘরে লিখে Next চাপলে কাজটি সম্পন্ন হবে। —মো. রাকিবুল হাসান