ড্রাগনে চেপে মহাকাশে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশকে পরবর্তী গন্তব্য হিসেবে ঠিক করে অর্থকড়ি গুছিয়ে, তল্পিতল্পা বেঁধে এবার এই যাত্রায় ভ্রমণপিপাসুরা ভ্রমণের জন্য বেরিয়ে পড়তে পারেন। যাত্রায় আপনার যান হিসেবে বেছে নিন মহাকাশযান নির্মাতা স্পেসএক্সের তৈরি ‘ড্রাগন’।মহাকাশ ভ্রমণের এ সুযোগ করে দিচ্ছে স্পেসএক্স নামে প্রতিষ্ঠানটি। আর ব্যবসা হিসেবে স্পেসএক্স ও যুক্তরাষ্ট্রের বিগোলো এয়ারস্পেস একজোট হয়ে মহাকাশ ভ্রমণবিলাসীদের মহাকাশে ভ্রমণের এ সুযোগ দিচ্ছে। এ দুটি প্রতিষ্ঠানের মধ্যেকার চুক্তি অনুসারে ভ্রমণকারীদের নিয়ে স্পেসএক্সের ড্রাগন মহাকাশে উড়ে যাবে এবং মহাকাশে স্থাপিত বিগোলোর বিএ৩৩০ নামের একটি ব্যক্তিগত বিলাসবহুল স্পেস স্টেশনে সময় কাটিয়ে আসবে।তবে ঠিক কবে নাগাদ এ ব্যবস্থা চালু করা হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠান দুটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ এক খবরে এ তথ্য জানিয়েছে। কিন্তু জাপানে অনুষ্ঠিতব্য একটি সভায় শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আর খরচ? এ বিষয়ে আপাতত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠান দুটির লক্ষ্য যে বিলিওনেয়ার ব্যবসায়ীরাই, তা আর না বললেও চলছে।