ড্রোন চলবে সমুদ্রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের গবেষকেরা সম্প্রতি এমন এক ধরনের ড্রোন তৈরি করছেন যা সমুদ্রের কচ্ছপের মতো চলতে সক্ষম। এ ড্রোন বা রোবটযানটির নামও তারা রেখেছেন কচ্ছপের নামেই। ড্রোনটির নাম ‘ন্যারো-টারটারোগা’। ইতালি ও পর্তুগিজ ভাষার এ শব্দটির বাংলা অর্থ হচ্ছে- কচ্ছপ।সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে ন্যারো-টারটারোগা নামের এ রোবটটি তৈরি করেছেন। গবেষকেরা স্বয়ংক্রিয় এ রোবটটি পরীক্ষা করে সফলতাও পেয়েছেন। ৩৯ ইঞ্চি দৈর্ঘ্যের অ্যালুমিনিয়ামের তৈরি এ ড্রোনটির ওজন ১৭৫ পাউন্ড। গবেষকেরা জানিয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশের গবেষকেরা প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে স্বয়ংক্রিয় রোবট বা ড্রোন তৈরির চেষ্টা করছেন। এর আগে গবেষকেরা মাছ সদৃশ ড্রোন তৈরি করেছিলেন। জুরিখের গবেষকেরা তাঁদের গবেষণা প্রকল্প হিসেবে দ্বিতীয় ড্রোন হিসেবে ‘কচ্ছপ ড্রোন’ তৈরি করেছেন। ড্রোনটি ৩৩০ ফুট গভীর পানিতে চলতে পারে।