ড্রোন বানাবে ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইটান অ্যারোস্পেস কিনতে চেষ্টা করছে ফেসবুক
টাইটান অ্যারোস্পেস কিনতে চেষ্টা করছে ফেসবুক

১৯০০ কোটি মার্কিন ডলারে মোবাইল মেসেজিংয়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপকে কেনার পর এবার ফেসবুকের লক্ষ্য ড্রোন বা চালকবিহীন বিমান নির্মাতা প্রতিষ্ঠান কেনা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌরশক্তি নির্ভর চালকবিহীন নির্মাতা প্রতিষ্ঠান টাইটান অ্যারোস্পেস কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
কিন্তু ড্রোন দিয়ে ফেসবুক কী করবে? প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, ড্রোন বা চালকবিহীন বিমান জাকারবার্গের ইন্টারনেট অর্গানাইজেশন প্রকল্পের জন্য প্রয়োজন হবে। ফেসবুকসহ বেশ কয়েকটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মিলে ইন্টারনেট সংস্থা তৈরি করেছে যার মূল লক্ষ্য হচ্ছে ইন্টারনেট সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া। টাইটানের তৈরি ড্রোনগুলো এই ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে পারবে। সৌরশক্তির সাহায্যে দীর্ঘদিন অনেক বেশি উচ্চতায় শূন্যে ভেসে থাকার ক্ষমতা থাকায় বিস্তীর্ণ অঞ্চলে ওয়্যারলেস নেটওয়ার্ক সুবিধা থাকবে।
বিশ্লেষকেরা ধারণা করছেন, ফেসবুক মোট ১১ হাজার ড্রোন তৈরি করে বিশ্বের ইন্টারনেট সুবিধাবিহীন বিভিন্ন অঞ্চলে তা মোতায়েন করতে পারে। এ ড্রোনে ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকবে যাতে ফিচার ফোনেও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এর আওতায় থাকা ব্যবহারকারীরা।

অবশ্য, ফেসবুক বা টাইটানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।