ডয়েচে ভেলের ববস মনোনয়ন পেল চিলড্রেন ভয়েস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সংবাদমাধ্যম ‘ডয়েচে ভেলে’ আয়োজিত ‘দ্য ববস-২০১৩’-এর ‘সেরা বাংলা ব্লগ’ বিভাগে মনোনয়ন পেয়েছে শিশুদের সংবাদবিষয়ক ওয়েবসাইট ‘চিলড্রেন ভয়েস ডটকম’।একই বিভাগে বাংলা ভাষার আরও নয়টি ব্লগ মনোনয়ন পেয়েছে। প্রতিযোগিতার ৩৪টি বিভাগে পাঠকদের পাঠানো চার হাজার ২০০-র বেশি মনোনয়নের মধ্য থেকে পছন্দ অনুযায়ী ১৪টি ভাষার মনোনয়ন চূড়ান্ত করেছেন ‘দ্য ববস’ বিচারকেরা।http://goo.gl/tHkrl ওয়েবসাইটে গিয়ে ফেসবুক বা টুইটারের মাধ্যমে লগ-ইন করে চিলড্রেন ভয়েস বা অন্য কোনো বাংলা ব্লগকে ভোট দেয়া যাবে।৭ মে পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন পাঠকেরা।