ঢাকা, খুলনা ও রংপুরে ডিলার সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ঢাকা, রংপুর ও খুলনায় অনুষ্ঠিত হলো লজিটেক ডিলার সম্মেলন। ধারাবাহিক এ সম্মেলনে ঢাকায় প্রায় ৬০ জন, ২০ মার্চ খুলনায় ৬৫ জন এবং ১৯ মার্চ রংপুরের ৮০ জন স্থানীয় ডিলার অংশ নেন। এ সময় লজিটেক ব্র্যান্ডের নানা বৈশিষ্ট্য, ক্রম উদ্ভাবন, ওয়ারেন্টি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন লজিটেকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, কম্পিউটার সোর্সের পণ্যব্যবস্থাপক এইচ এম ফয়েজ, সহকারী পণ্যব্যবস্থাপক (লজিটেক) জিয়াউল হুদা হিমেল, ব্যবসায় ব্যবস্থাপক (বিপণন) তারেকুল হক, আরিফুল ইসলাম সঞ্জীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিটি অনুষ্ঠানেই ছিল লজিটেক পণ্যের টাচ অ্যান্ড ফিলের পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে লজিটেকের বিভিন্ন বিষয়ে সঠিক উত্তর দেওয়ায় উপস্থিত ডিলারদের পুরস্কৃত করা হয়। —বিজ্ঞপ্তি