ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির (ডিইউআইটিএস) বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মহিউদ্দিন বাবর এবং সাধারণ সম্পাদক পদে মো. ইবনে কায়েস নির্বাচিত হয়েছেন। ৩ মে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত ভোট গ্রহণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক মোহাইমিন আস সাকিব ও কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মামুন অর রশীদ। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান এবং সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান। খবর বিজ্ঞপ্তির।
নির্বাচন শেষে ২০১৬-২০১৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি আরিফ ইবনে আলী ও সাধারণ সম্পাদক মাফরুহ উর রহমান ফারুকী। নতুন কমিটির সদস্যরা রাতে সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
নতুন মেয়াদের জন্য নির্বাচিত কমিটির বাকি সদস্যরা হলেন শারিদ বিন শফিক (জ্যেষ্ঠ সহসভাপতি), ইশরাত জাহান (সহসভাপতি), সুমাইয়া বিনতে হোসাইনী ও মো. আলী আজম (যুগ্ম সাধারণ সম্পাদক), মোহাম্মদ সাইফুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), মারজিয়া আল হাকিম (প্রচার, প্রকাশনা ও দপ্তরবিষয়ক সম্পাদক) এবং আবদুল্লাহ আল ফারাবী (অনুষ্ঠানবিষয়ক সম্পাদক)।