ঢাকা এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাদি, ঢাকায় যাব। বন্ধুদের ক্ল্যান লেভেল ফাইভ হইছে। পার্টি দেবে ওরা। খেলবেন নাকি ক্ল্যাশ অব ক্ল্যানস্?
না, থাক! তোরা পাগল, তোরাই খেল। এমনিতে এক ফেসবুক আইডি খুলে দিছস, তাতেই চুল সাদা হয়ে গেছে আমার!
দাদি, কষ্ট করে কেন এলেন? আমি এখনো ছোট নাকি?
তুই বড় হয়ে গেছস বলেই সমস্যা, কোনো মেয়ের সঙ্গে ভাগার প্ল্যান করতেছস কিনা দেখতে এলাম।
বাই, দাদি। ঢাকায় পৌঁছে ফেসবুকে চেকইন দেব, লাইক দিয়েন কিন্তু।
এই যে শুনছেন, তাড়াতাড়ি এক হাত বাড়ান, ট্রেনে উঠব।
আপনার জন্য এক হাত কেন, দুই হাতই বাড়ায় দিলাম, তাড়াতাড়ি ওঠেন।
থ্যাঙ্কস, আপনি না থাকলে আজ ট্রেন মিস করতাম। আমার নাম ফাবিহা, আপনি?
থ্যাঙ্কস বলতে হবে না, আপনি শুধু আমাকে তুমি করে বলবেন। আমি সাফায়াত, লোকে আদর করে সাফা ডাকে।
আপনাকে সাফা ডাকলে সাফা কবিরকে কী ডাকব?
কি রে, আমার বোন তোকে ‘তুমি’ বলবে ক্যান?
আমি আপনার বোনের সমান, এ জন্য তুমি বলতে বলছি।
টিকিট দেখান আপনাদের।
টিকিট নাই। আমার মামা ঢাকা স্টেশনে চাকরি করেন।
তোর মামাকে চাকরি আমি দিছি, বাইর কর টিকিট।
স্যার, এদের ধরে পিডান দেন। এদের মামার জোর যে বেশি না, সেটা বুঝতে পারবে। আমি আপনারে হেল্প করব।

এই, তোর সমস্যা কী? টিকিট আমরা কাটি নাই, তুই লাফাস ক্যান? চুপ করে বসে থাক।
মাইনষের ট্রেন মিস হয়, আমরা তোর স্টেশন মিস করায় দিমু।

তোদের ডরাই আমি! কে আসবি, আয়! পা ভেঙে হাতে ধরায় দিব!
কিছু বলছিলি মনে হয়, শুনি নাই, আবার বল তো!
না মানে, বলছিলাম যে আমি আপনাদের টিকিটের টাকা দিয়ে দিচ্ছি। আমি থাকতে আপনারা কেন দেবেন...!