ঢাকা দক্ষিণের আঞ্চলিক বিজ্ঞান জয়োৎসব চলছে

সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবে আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণের আঞ্চলিক উৎসব চলছে। সকালে রাজধানীর পান্থপথের একটি কমিউনিটি সেন্টারে উৎসবের উদ্বোধন করেন বিজ্ঞান জয়োৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ।

আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্র্যান্ড ও অ্যাকটিভেশন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আলমগীর হোসেন।

উপদেষ্টা পরিষদের চেয়ারপারসন অধ্যাপক জেবা ইসলাম সেরাজ বলেন, আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তি হবে উন্নয়নের প্রকৃত হাতিয়ার। এ জন্য ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান-ভিত্তিক চিন্তাভাবনায় বেশি সময় দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ ফিরে আসবে।

ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১২ জন শিক্ষার্থী বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আজ দুপুর একটায় সমাপনী পর্বে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।


